October 9, 2026, 8:19 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে কোটি টাকা নিয়ে জমি রেজিস্টি না করে প্রতারণার অভিযোগ ; সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জমি বিক্রির কথা বলে কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক শিক্ষক ও তার ছেলের বিরুদ্ধে। ভুক্তভোগী জমি ক্রেতা জমি পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন সমাধান পাচ্ছে না। শিক্ষক ও তার ছেলের এই প্রতারণার বিচার চেয়ে বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

জানা যায়, ২০২২ সালের নভেম্বরে আদর্শপাড়ার বাসিন্দা কেসি কলেজের সাবেক অধ্যপক মাহবুবুর রহমানের কাছ থেকে পাগলাকানাই সাদাতিয়া সড়কে ২ টি মৌজার ২ টি দাগ থেকে ৩৪ শতক জমি ২ কোটি ৪০ লাখ টাকায় কেনার জন্যর প্রস্তাব করেন ভুক্তভোগী ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের আব্দুল্লাহ আল-মামুন। জমি রেজিস্ট্রির সময় টাকা দেওয়ার কথা থাকলেও মাহবুবুর রহমান অসুস্থ হয়ে ঢাকায় গিয়ে বায়নাস্বরূপ ১ কোটি টাকা দাবী করে। ভুক্তভোগীরা মাহবুবুর রহমানের ছেলে নাজমুস সাকিবের মাল্টিট্রেড এলায়েন্স নামীয় পূবালী ব্যাংক শাখায় ১ কোটি টাকা জমা করেন। ১৫ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রি করার কথা দেয় মাহবুবুর রহমান ও তার ছেলে নাজমুস সাবিক। সেসময় তারা স্ট্যাম্পে বায়না নামা করেন। সেই সাথে জমি মেপে মামুনকে বুঝে দিলে মামুন জমি পরিস্কার ও মাটি ভরাট করে দখল করে।

এদিকে টাকা পাওয়ার থেকেই প্রতারণা শুরু করে অধ্যাপক মাহবুবুর রহমান ও তার প্রতারক ছেলে নাজমুস সাকিব। দিনের পর দিন তার সাথে যোগযোগ করলে নানা টালবাহানা শুরু করে প্রতারক বাবা-ছেলে। মোবাইলে ফোন দিলে তার ফোন রিসিভ করেন না। এমনকি দেখা হলেও তাকে এড়িয়ে চলা শুরু করেছে।

ভুক্তভোগী মামুন বলেন, আমি জমি বায়না করার পর বায়না মুলে কয়েকটি প্লট করে বিক্রি করে দিয়েছি। এখন ক্রেতারা আমার বাড়িতে এসে ধর্ণা দিচ্ছে। আমার কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রতারক বাবা ছেলে এখন জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না। আমি থানা, পৌরসভায় অভিযোগ দিলেও এখনও কোন উপকার পাচ্ছি না। আমি টাকা দিয়েছে আমি এখন আমার জমি চাই।

এ ব্যাপারে অভিযুক্ত অধ্যাপক মাহবুবুর রহমানকে ফোন দিলে রঙ নাম্বার বলে কল কেটে দেন। আর প্রতারক ছেলে নাজমুস সাকিব ফোন রিসিভ করেন নি।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page