September 30, 2026, 4:08 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প খাতে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের আর্থিক সেবা সহজলভ্য করার উদ্দেশ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের ফুড সাফারি মিলনায়তনে জেলার সকল ব্যাংকের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের পরিচালক জিএম কামালুজ্জামান কামাল। সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার পশ্চিমাঞ্চল-২ এর আঞ্চলিক প্রধান এস এম মদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, জনতা ব্যাংক ঝিনাইদহ এরিয়া অফিসের ডিজিএম শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এস এম ইস্রাফিল হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জিয়াউর রহমান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার শাখা ব্যবস্থাপক এস এম ফিরোজ হায়দার।

লীড ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়ার আয়োজনে এ কর্মশালায় প্রায় ১৩০ জন উদ্যোক্তা ও ব্যাংকার অংশগ্রহণ করেন। বক্তারা উল্লেখ করেন, ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বৃদ্ধি পেলে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ সহজ হবে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

এছাড়া, এই খাত দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page