April 11, 2026, 10:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে গৃহবধুকে কুপিয়ে হত্যা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে ওজোলা খাতুন (৪০) নামের এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আব্দুল করিম নামের এক প্রতিবেশী। শনিবার সকাল ৬ টার দিকে ওই গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওজোলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী শরিফুল ইসলাম ও ছেলে সাইদুল ইসলাম মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর বহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জামিলা খাতুন ওরফে ওজেলাকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির গোসলখানার ভিতর থেকে ওজোলা খাতুনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত আব্দুল করিমকে তার ন্বজনরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আব্দুল করিম জানিয়েছে নিহত জামিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির হোসেন ওজলাকে হত্যা করে। পরে তাকেও হত্যার চেষ্ঠা করে।

নিহতের স্বামী শহিদুল ইসলাম আটক হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু-প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় হত্যা করেছে। পরে করিম আত্বহত্যা করতে নিজেই নিজের গলায় কোপ দেয়।

তবে পুলিশ বলছে, পরকীয়ার কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শরিফুল ইসলাম, তার ছেলে সাইদুল ইসলাম মান্নান ও জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page