October 10, 2026, 7:42 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জনশুমারি ও গৃহগণনার জেলা রিপোর্ট প্রকাশ

জাফিরুল ইসলাম ঝিনাইদহ জেলা প্রতিনিধি : দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২২ এর এ শুমারির মোড়ক উন্মোচন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব আজাদ জাহান, পরিসংখ্যান ব্যুরোর এসডিজি সেলের উপ-পরিচালক ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা আলমগীর হোসেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলীম। মোড়ন উন্মোচন শেষে জনশুমারির জেলার তথ্য তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ঝিনাইদহে বর্তমান জনসংখ্যা ২০ লাখ ৫ হাজার ৮’শ ৪৮ জন। জনসংখ্যায় পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি। বর্তমানে ঝিনাইদহে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন জেলার ৯৯ দশমিক ৬৯ ভাগ মানুষ। যেখানে ১৯৯১ সালে ছিলো ৫ দশমিক ৯৯ ভাগ। এছাড়াও জনশুমারিতে উঠে আসা জেলার নানা তথ্য তুলে ধরা হয় এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page