October 8, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্দ্যোগে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইয়ারুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার,জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জিপি এ্যাড. বিকাশ কুমার ঘোষ,সাংবাদিক মিজানুর রহমান, মাসুদ আহম্মেদ সঞ্জু এবং এড. সালামা ইয়াসমিন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম শাহীন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন প্রমূখ।

বক্তাগণ বলেন সংবিধান হচ্ছে একটি জাতীর রক্ষাকবচ। আমাদের সংবিধান পৃথিবীর অন্যতম একটি  শ্রেষ্ঠ সংবিধান। তারা বলেন প্রথম বারের মত দেশে সংবিধান দিবস পালিত হচ্ছে এর মাধ্যমে নাগরিকদের সংবিধান সম্পর্কে জানা এবং প্রতিপালনের সুযোগ সৃষ্টি হবে।



Our Like Page