October 16, 2026, 9:15 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

এম এ কবীর, ঝিনাইদহ :‘ উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসন ১৯ নভেম্বর শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম এবং পুলিশ সুপার আশিকুর রহমান। পরে জেলা প্রশাসক মনিরা বেগম এর সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি খালেদা খানম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আশিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিটিসি ঝিনাইদহের অধ্যক্ষ রুস্তম আলী এবং ঝিনাইদহ পলিটেকনিক এর প্রভাষক পবিত্র কুমার। আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

দুই দিন ব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ টি স্টল স্থান পেয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প মেলায় প্রদর্শণ করছে। উদ্ভাবনী মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষ ও আইসিটি রথিন্দ্র নাথ রায়। মেলায় প্রতিদিন সন্ধায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page