November 28, 2026, 11:20 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীতি বিরোধী কর্মসূচি নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page