November 8, 2026, 8:35 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঝিনাইদহে ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেছে সুফিয়া কাসেম ফাউন্ডেশন।
সোমবার (১৭ জুন) সকালে শহরের আরাপপুর মসজিদ পাড়া এলাকাতে সুফিয়া কাসেম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সুফিয়া কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান মাসুদ ও অর্ণব ইবনে হাসান।
নেক্সাস মোটরস এর অর্থায়নে সুফিয়া কাসেম ফাউন্ডেশনের উদ্যোগে শহরের পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসাবে ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। আগামী এক সপ্তাহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও প্রতি ৩ মাস পরপর ফ্যামিলি কার্ড ধারী ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ২৫ কেজি চাল দেওয়া হয়। চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page