February 24, 2026, 9:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দেবর-ভাবীসহ ৩ জন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দেবর,ভাবীসহ তিন জন নিহত হযেছেন। সোমবার সকাল ১১টার দিকে সুরাপাড়া মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা  হলেন পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে মকছেদ আলী ওরফে আঙ্গার আলী (৬০), আঙ্গার আলীর বড় ভাই মুকাদ্দেস আলীর স্ত্রী হাসিনা খাতুন (৫৬)  এবং আঙ্গার আলীর চাচাত ভাইয়ের ছেলে জুলহাক হোসেনের স্ত্রী রেশমা খাতুন (২৮)।

ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, রোববার বিকেলে ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সকালে সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায়। পরে ওই তার থেকে মোকছেদকে সরাতে তার গায়ে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page