October 10, 2026, 6:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া কর্মসূচির আওতায় ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু -কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অন্য অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, ঝিনাইদহ শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। ক্রীড়া উৎসবে ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় এবং এইড ফাউন্ডেশন এর একশত ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে প্রায় ১৩ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী শিশুদের বাবা মায়েরাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন তারা আমাদের সুবর্ণ নাগিরক,তাদের সকল বিষয়ের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন তাদের বাবা-মাদের কেউ ধন্যবাদ যারা এই শিশুদের চাহিদা পূরণ করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন ক্রীড়া উৎসব আমাদের সুবর্ণ নাগরিকদের অনেক আনন্দ দিয়েছে তারা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page