October 7, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

এম এ কবীর, ঝিনাইদহ : ‘তারুণ্যের  আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি ‘ এই প্রতিপাদ্য  নিয়ে ঝিনাইদহে  বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে (১২ জুলাই)  রবিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয় । পরিবার  পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিমের  সভাপতিত্বে  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান,  সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান,এবং  স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রথীন্দ্র নাথ রায়।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্য সেবার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখতে সক্ষম হবে। ডাক্তার মাহবুবা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন তরুণরা ফিরলে বাংলাদেশ ফিরবে। তাদেরকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রাখতে হবে। আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে সেরা মাঠকর্মী এবং অফিস প্রধানদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেয়া হয়।

 



Our Like Page