October 10, 2026, 11:05 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ (১৫ মার্চ) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ঝিনাইদহ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। ভোক্তা অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্যাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, এন এম শাহজালাল, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, টিসিবি ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান, ক্যাব ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফা খাতুন প্রমুখ। সভায় প্রামান্য চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং আইনি প্রতিকার বিষয়ক তথ্য তুলে ধরা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে। তিনি বলেন কোন না কোন ভাবে আমরা সকলেই ভোক্তা, এ জন্য আমাদের সচেতন হতে হবে।
সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সরকারী দপ্তরের অফিসার এবং ভোক্তা অধিকার নিয়ে কাজকরা স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page