October 7, 2026, 5:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ভরণপোষণ না দেওয়ায় মায়ের মামলায় সরকারি চাকরিজীবী ছেলে গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহে মায়ের ভরণপোষণ না দেওয়ায় সরকারি চাকরিজীবী ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্যাপারীপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর ছেলে ও ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমা (৩০)।

মামলার এজাহার থেকে জানা যায়, জহুরা খাতুনকে তার ছেলে সাইফুল্লাহ ও পুত্রবধূ রুমা বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। ভরণপোষণ দিতেন না, খেতেও দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও পুত্রবধূর নামে থানায় মামলা করেন জহুরা খাতুন।

ভুক্তভোগী জহুরা খাতুন জানান, তার শরীর খুব খারাপ। হার্টে ব্লক। ছেলেকে বলার পরও ডাক্তারের কাছে নিয়ে যায় না। ছেলে ও পুত্রবধূ তাকে ঠিকমতো খেতে দেয় না। কিছু বললে তারা তাকে মারে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেন না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দেন। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।



Our Like Page