February 24, 2026, 3:33 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মহেশপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে কারাদন্ড ও অর্থদন্ড

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ জালাল হোসেন নামের এক কসাইকে ৩ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

আজ ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে সকহাকী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী জালাল হোসেন আজমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ভোলা বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম জানান, মহেশপুর পৌর এলাকার কলেজ বাসস্টান্ডে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অপরিচ্ছন্ন জায়গায় পৌরসভার অনুমোদিত জায়গার বাহিরে গিয়ে ভ্যাটেনারি সার্জণের অনুমোতি না নিয়ে রোগাক্রান্ত (লাম্পি স্কিন ডিজিজ) পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ ধারায় কসাই জালাল হোসেনকে ৩ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। রোগাক্রান্ত গরুর ৫০ কেজি মাংস জব্দ করাসহ মাংসের দোকান সিলগার করা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সকহাকী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম।
এ সময় গরুর মাংশ বিক্রির চৌকিও আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফজলূল কবির ও মহেশপুর থানার এসআই ফারুক হোসেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page