October 10, 2026, 7:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর গ্রামে সাফওয়ান (৬) নামে শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্বপতিবার সন্ধ্যার দিকে তাকে পানি চুবিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের সন্দেহ। এ ঘটনায় একই গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে সোহান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিশু সাফওয়ান ওই গ্রামের  জাম্মিম হোসেন সবুজ মালিথার ছেলে। শিশুটির মা সুমাইয়া খাতুন জানান, দুপুরের পর থেকে সাফওয়ানকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে দরিগোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে সাফওয়ানের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

সুমাইয়া খাতুন অভিযোগ করেন সোহানই তার ছেলেকে হত্যা করেছে। এদিকে সাফওয়ানের পিতা জাম্মিম হোসেন সবুজ জানান, দীর্ঘদিন ধরে সোহান তার ছেলেকে নানা ভাবে ভয় ভীতি দেখাতো। বিছানায় শুয়ে শুয়ে সাফওয়ান তাকে এ কথা বলতো আর ভয়ে জড়োসড়ো হয়ে যেতো।

গ্রামবাসি শরিফুল ইসলাম জানান, সোহানকে আটকের পর শত শত মানুষের সামনে সে সাফওয়ানকে পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এদিকে নিহত সাফওয়ানের মুখমন্ডলে একাধিক নখের আঁচড় রয়েছে। পুলিশ ধারণা করছে পানিতে চুবানোর সময় তাকে মারধর করা হতে পারে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসির হাতে আটক সোহানকে পুলিশ উদ্ধার করে থানায়  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু সাফওয়ানকে হত্যার মোটিভ উদ্ধারে সরকারের একাধিক টিম কাজ করছে বলেও তিনি জানান। 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page