October 16, 2026, 2:36 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি : শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মেধাবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান ও উপজেলা পরিষদের উদ্যোগে এ ট্যাব বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, উপজেলা নির্বাচন অফিসার মসিউর রহমান,উপজেলা প্রকল্প কর্মকর্তা নিউটন বাইন,  এমপির পিএস রোকনুজ্জামান রিপন,সদর উপজেলা যুবলীগের সাবেক সফল আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণীর ৯৬ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সদর উপজেলার ৮৫ টি বিদ্যালয়ের ৫১৬ জন শিক্ষার্থীদের এ ট্যাব বিতরণ চলবে। জনশুমারী ও গৃহগণনায় ব্যবহৃত এই ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page