October 29, 2026, 12:49 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে যুবককে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে যুবক মিরাজকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে শহরের পায়রাচত্বরে যুবকের স্বজনসহ এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, পোস্টার, লিফলেট নিয়ে এলাকাবাসীর কয়েক’শ নারী পুরুষ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে আহত যুবক মিরাজের পরিবার ও সহপাঠিরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গত ২৪ মার্চ কথাকাটাকাটির জেরে শহরের কালিকাপুরে যুবক মিরাজ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে মারত্মকভাবে জখম করে। বর্তমানে মিরাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত মিরাজের বাবা শুকুর আলী বাদি হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। কিন্তু প্রধান আসামীসহ অন্য আসামীদের এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামীদের গ্রেফতারে দাবী জানান তারা।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page