October 8, 2026, 4:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের ট্রাক টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  রাশেদুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই শিশু সন্তান সুফিয়ান ও হুজাইফা আহত হয়। নিহত রাশেদুল শহরের কাঞ্চনপুর উত্তর পাড়ার শামসুল হকের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদাহ পৌর শাখার সেক্রেটারি ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুধবার রাত দশটার দিকে রাশেদুল খাজুরা গ্রামের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে দুই ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ট্টাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এ ঘটনায় তার দুই শিশু সন্তান আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাশেদুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করেন।

 



Our Like Page