October 9, 2026, 10:12 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সন্ত্রাসী হামলার শিকার লুৎফরের সংবাদ সম্মেলন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ছোট জিয়ালা গ্রামের লুৎফর রহমান প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের হামলার শিকার হয়েছেন। হামলার সময় তাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে ফেলা হয় বলে জানাগেছে। পরে তাকে বেধড়ক মারপিট করে এবং মাথায় পিস্তল ঠেকিয়ে আগে থেকে দাবী করে আসা পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে বলে। ওই টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীদল তাকে আবারও মারপিট করতে থাকে এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসী ওই দলটি পালিয়ে যায়। গত ১১ ফেব্রুয়ারী রাতে গ্রামের মাঠে ধান ক্ষেতে সেচের কাজ করতে গেলে রাজু,আশিক,শাওন,সেলিম,সাইফুল সহ ১২/১৪ জনের একটি সন্ত্রাসীদল এ হামলা চালায়। এ সময় তারা ভিকটিম লুৎফর রহানের একটি মটর সাইকেলও ভাঙচুর করে।

এ বিষয়ে গতকাল সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার শিকার লুৎফর রহমান এ সব কথা বলেন। তিনি বলেন আমার গ্রামে আমার জীবনের নিরাপত্তা নেই,যে কোন সময় তারা আমাকে এবং আমার পরিবারের ক্ষতি করতে পারে। তিনি এ বিষয়ে ঝিনাইদহ আদালেতে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বদর উদ্দিন, মোফাজ্জেল হোসেন, লাবনী খাতুন, তোতা,মন্টু,তানজির রহমান,শহিদুল ইসলাম সহ কয়েকশ গ্রামবাসী।

লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক ছত্র-ছায়ায় একদল সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহাস পায় না এমনকি থানা পুলিশের কাছেও যাওয়া যায়না। তারা এলাকায় মাদক সেবন সহ নান অপকর্ম করে যাচ্ছে। এ বিষয়ে তারা আইনশৃংখলা বাহিনীসহ সবার সহযোগিতা চান।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page