April 6, 2026, 11:31 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল মধ্যপাড়া গ্রামে (৮ অক্টোবর) বুধবার রাত ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী (১০ ইস্ট বেঙ্গল) এবং ঝিনাইদহ সদর থানা এক যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে আতাউল (৫০), পিতা– গোলাম রব্বানী মন্ডল, কে আটক করা হয়।
এ সময় তার বাড়ির পাশের একটি শেড ও ঘরের বিভিন্ন স্থান থেকে ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি রাবার বুলেট, ১টি ককটেল , ১টি ছোট ধারালো কুড়াল এবং ২টি রামদা উদ্ধার করা হয়। তিনি একটি হত্যা মামলার আসামি এবং কুখ্যাত সন্ত্রাসী ঘেনার সহচর এবং তালিকাভুক্ত চাঁদাবাজ।

আটককৃত আতাউল কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সদর সেনা ক্যাম্পে আনা হয় এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ঝিনাইদহ সেনা ক্যাম্প কমান্ডার জানান বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই সেনাবাহিনী সমাজ থেকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান এলাকার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page