October 9, 2026, 7:56 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে ৬৮ তরুণ-তরুণীর চোখে আনন্দের অশ্রু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহে মাত্র ১২০ টাকায় আবেদন করে পুলিশে চাকরি পেয়েছেন ৬৮ তরুণ-তরুণী। রোববার (১৯ মার্চ) রাত ১১টার দিকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান।

জেলার মহেশপুর উপজেলার আঁখিতারা খাতুন তিনি বলেন, স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার। কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবতার বিস্তর ব্যবধানে আশাহত হয়েছিলাম। হঠাৎ একদিন জানতে পারি পুলিশে চাকরি পেতে কোন টাকা লাগে না। পরে ১২০ টাকায় আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়াই। বাছাইয়ে উত্তীর্ণ হয়ে বিনা টাকায় চাকরি পেয়েছি।

আঁখিতারার বাবা আখের আলী বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় মেয়ে চাকরি পেয়েছে। টাকা ছাড়া মেয়ের চাকরি হবে ভাবতে পারিনি। চাকরি পাওয়া প্রমাণ পেলাম পুলিশের চাকরিতে ঘুস লাগে না।

পিতৃহারা শাহরিয়ার জোবায়ের। লেখাপড়া ও নিজের ভবিষ্যৎ নিয়ে ছিলেন শঙ্কার মধ্যে। পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে তার। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগ আপ্লুত শাহরিয়ার জোবায়ের। কথা বলতে পারছিলেন না।

সদর উপজেলার পোড়া বাকড়ি এলাকার এ তরুণ বলেন, আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখা পড়া করাচ্ছেন। আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরেছি দেশের জন্য নিজের জীবন বাজি রাখবো। এ সময়ে তাদের সবার চোখে ছিল আনন্দ অশ্রু।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান জানান, জেলায় পুলিশের ৬৮ জন কনস্টেবল নিয়োগের জন্য ২, ৩ ও ৪ মার্চ দুই হাজার ৩৪৮ জন প্রাথমিক পরীক্ষায় অংশ নেন। এতে যাচাই-বাছাইয়ের পর শারীরিক সক্ষমতা অর্জন করেন ৪১৮ জন চাকরি প্রার্থী। গেল ৯ মার্চ যাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬৪ জন। আর ১৯ মার্চ রোববার চূড়ান্ত পরীক্ষায় পাশ করেন ৬৮ জন।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page