April 12, 2026, 9:46 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ২০১৩ সালে জামায়াত কর্মী হত্যার ঘটনায় মামলা দায়ের

এম কবীর, ঝিনাইদহ : ঝনাইদহে ২০১৩ সালে জামায়াত কর্মী ঝিনাইদহ সিদ্দিকিয় কামিল মাদরাসার  প্রভাষক  ও ঝিনাইদহ সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম আব্দুস ছালাম হত্যার ঘটনায় ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার নিহতের শ্বশুর আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলাটি দায়ের করে। মামলা নাম্বার  ঝিনাইদহ জি আর  ৩০/২৪ তারিখ ২৭/৮/২৪ ইং।

মামলায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকি সমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, ডিএসবির সাবেক ওয়াচার মুরাদসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত দেড়’শ দুইশ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ইসলাম বিদ্বেষী ব্লগারের কটুক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ওলামা মাশায়েখের ব্যানারে  বিক্ষোভ মিছিল বের করলে ঝিনাইদহের হাটের রাস্তায় হামলা করা হয়। এ সময়  আব্দুস ছালামকে পিটিয়ে এবং এক ইটের পর মাথা রেখে আরেক ইট দিয়ে মাথায় থেতলিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ঐ সময় আব্দুস সালামের পরিবার কোন প্রকার মামলা করতে পারেনি। দ্রুত আব্দুস সালামের লাশ ঝিনাইদহ থেকে  তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। এমন কি ঝিনাইদহে তার জানাজাও করতে দেয়া হয়নি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page