October 8, 2026, 3:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন 

এম এ কবীর, ঝিনাইদহ : ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং সারা বছর ফল সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

 



Our Like Page