November 8, 2026, 4:12 pm
শিরোনামঃ
যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম রিয়াদে হুথিদের মিসাইল হামলা ; আরামকো টাওয়ারে আঘাতের দাবি নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মাসুম বিল্লাহ ; শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন তুহিন সুলতানা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মাসুম বিল্লাহ ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন তুহিন সুলতানা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এ ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মাছুম বিল্লাহ। তিনি বর্তমানে মহেশপুরের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
তিনি দীর্ঘ দিন ধরে সু-নামের সাথে রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িন্ত পালন করে আসছেন। তিনি প্রাথমিক শিক্ষারমান নিশ্চিত করে বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছেন।
ইতিপুর্বে আব্দুল্লাহ আল মাছুম বিল্লাহ মহেশপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও নির্বাচিত হয়েছিলেন।
অপর দিকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এ ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন তুহিন সুলতানা।
তুহিন সুলতানা বর্তমানে ডেপুটেশনে মহেশপুর পৌর এলাকার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
তিনি দীর্ঘ ১৮ বছরের চাকুরীরত অবস্থায় তিনি প্রাথমিক শিক্ষার মান নিশ্চতকরণ এবং শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে নিরালস ভাবে কাজ করে চলেছেন। তিনি প্রতিনিয়ত নিজ হাতে বিভিন্ন আকর্ষনীয় শিক্ষা উপকরণ তৈরী পাঠদানে ব্যবহার করে পাঠকে আকর্ষনীয় ও ফলপ্রসু করে তোলেন।
তুহিন সুলতানা ইতিপুর্বে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page