October 29, 2026, 8:45 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালককে গুলি করে হত্যার চেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানের গাড়িচালক বিশ্বজিৎ শর্মাকে (৩৭) গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।

শনিবার গভীর রাতে ঝিনাইদহ শহরের হামদহ আলফালাহ হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।

বিশ্বজিৎ শর্মা হামদহ এলাকার জয় গোপাল শর্মার ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।

তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে দুই রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা। অর্থাৎ পূর্ব শত্রুতার জেরে বিশ্বজিৎকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হতে পারে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

এলাকাবাসী জানায়, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের বাসায় আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফিরছিলেন বিশ্বজিৎ শর্মা। পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। সে সময় বাসার সামনে বিশ্বজিৎ মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢাকায় পাঠানো হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার চক্রবর্তী জানান, বিশ্বজিতের পেটের বাম দিকে গুলি লেগেছে। গুলিটি পেটের ভেতরেই রয়ে গেছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page