February 25, 2026, 5:53 pm
শিরোনামঃ
মাগুরায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শহীদ বিডিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচনে এম. রায়হান সভাপতি ও ফয়সাল আহমেদ সম্পাদক নির্বাচিত

এম এ কবীর,ঝিনাইদহ :  উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে একুশে টেলিভিশন ও দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি এম. রায়হান সভাপতি ও এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৬৬ জন। ভোট গণণা শেষে নির্বাচন কমিশনার সুভাষ বিশ্বাস মিলন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে এম. রায়হান ৪৯ ভোট পেয়ে সভাপতি এবং ফয়সাল আহমেদ ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি সুলতান আল একরাম এবং এশিয়ান টিভি, দেশ রুপান্তর ও বাংলা নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির প্রতিনিধি খোন্দকার জহুরুল ইসলাম হিরো এবং আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি খুরশিদ মোহাম্মদ সালেহ নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি শাহানুর আলম, প্রচার সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেন, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব,সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে গ্লোবাল টিভির ঝিনাইদহ প্রতিনিধি এস এম মেহেদি হাসান জিকু, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান মিলন, সময় টিভির নিজস্ব প্রতিবেদক লোটাস রহমান সোহাগ তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
এছাড়াও নির্বাহী সদস্য পদে দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, দৈনিক নবচিত্রের বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজল, বাংলাভিশন টিভির প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, বৈশাখী টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বীর জনতা পত্রিকার বার্তা সম্পাদক ওমর আলী সোহাগ ও দৈনিক একুশের বাণী পত্রিকার প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম বাপ্পি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন ঝিনাইদহ আদালতের আইনজীবি সুভাষ বিশ্বাস মিলন, তন্ময় কুমার কুন্ডু ও কাজী মেহেদী হাসান প্রিন্স।
ঝিনাইদহ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং সাধারণ সম্পাদক শহিদুর রহমান সন্টু সকল সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page