April 13, 2026, 3:24 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ-২ আসনের এমপিকে সংবর্ধনা ও ঈদ উপহার বিতরণ

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম এর পক্ষ থেকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে সংবর্ধনা প্রদান ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১৫ জুন শনিবার বিকালে শহরের শেরে-বাংলা সড়কস্থ হাটের রাস্তায় এ সংবর্ধনা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সেসময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া সহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী। উল্লেখ্য, ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন এলাকার ৫ হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। অসহায় দুঃস্থ পরিবারের মানুষগুলো এ ঈদ উপহার সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page