October 10, 2026, 7:00 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ ৩ আসনের মহেশপুরে আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের মহেশপুর সরকারী হাইস্কুল মাঠে আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী জনসভায় এলাকার হাজার হাজার জনগণ অংশগ্রহণ করে।

আজ ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আওয়াম লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, ঝিনাইদহ – ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহেউদ্দীন মিযাজীকে বিজয়ী করতে হবে। তাকে বিজয়ী করলে কোন টেন্ডারবাজী ও নিয়োগ বানিজ্য হবে। মহেশপুর ও কোটচাদপুর উপজেলায় ব্যাপক উন্নয়ন হবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাউদ্দীন মিয়াজী, ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য  নবী নেওয়াজ,  কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক শরীফুল ইসলাম।

নির্বাচনী জনসভায় বক্তারা আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজীকে বিজয়ী করতে ভোটারদের কাছে যেয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।

নির্বাচনী জনসভায় মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় মহেশপুর হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page