September 8, 2026, 11:04 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারির গুদামে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুরে অটোরিকশার ব্যাটারি ও মনোহারি পণ্যের গুদামে আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি সাধিত  হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হামিদপুর বাজারে কুদ্দুস তালুকদারের বাসভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে করে তার বাসভবনসহ ভাড়া নেওয়া দুই ব্যবসায়ীর ২০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন তারা।

ক্ষতি হওয়া বাসভবনের মালিক কুদ্দুস তালুকদার বলেন, ‘আমার একটি টিনশেড ভবনের কক্ষ বাজারের দুই ব্যবসায়ীকে ভাড়া দিই। শনিবার রাত আনুমানিক নয়টার দিকে হঠাৎ গুদামঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। এসময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে। এতে আমার পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডের বর্ণনা দিয়ে গুদাম ভাড়া নেওয়া ‘কাব্য ব্যাটারি হাউজ’ দোকানের স্বত্বাধিকারী সুধাংশু শেখর সাহা বলেন, ‘দোকান থেকে নতুন ও পুরাতন কয়েক শতাধিক ব্যাটারি গুদামে মজুদ রেখেছিলাম। যা পুরোটাই পুড়ে গেছে। এতে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

আরেক ব্যাবসায়ী তোয়াজ আলী বলেন, ‘গুদামে রাখা চাল, ডাল, ভুট্টা, পেয়াজ, রসুন, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় সব পুড়ে গেছে। এতে করে আমার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

কালিহাতি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মন্জুরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ ঘটনা শোনামাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হই । তবে এতে সব মিলিয়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page