September 22, 2026, 6:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ভোটকেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নের ভোটকেন্দ্রের সামনে থেকে ধারালো অস্ত্রসহ স্বপন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক স্বপন আলী একই ইউনিয়নের রায়ের মাকুল্যা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমান আলীর ছেলে। আটকের সময় স্বপন নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করেন।

গোপালপুর থানার এসআই মাসুদ রানা বলেন, ‘ভোটকেন্দ্রে সামনের স্বপন আলী ধারালো দেশি অস্ত্র চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিল। কেন্দ্রের সামনে থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘আটকের বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। পরে তিনি এসে ওই যুবককে থানায় নেওয়ার জন্য নির্দেশ দেন।’

প্রসঙ্গত, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সোহেল এবং আনারস প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আঙ্গুর নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ইউনিয়ন ছাড়াও সদস্য পদে ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনে ভোটগ্রহণ কারা হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page