August 18, 2026, 3:47 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ভাসানীর ভক্ত ও অনুসারীরা সন্তোষে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন করে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফরহাদ হোসেন মাজারে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

প্রতিবছরের মত এবারও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মাওলানা ভাসানীর মাজার চত্তরে রান্না করা খাবার বিতরণ, দোয়া মাহফিল ও  আলোচনা সভা।

এদিকে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page