October 7, 2026, 3:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে মৌমাছির কামড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তানভীরের মামা সোলায়মান সেলিম বলেন, বৃহস্পতিবার সকালে তানভীরের বাবা আব্দুল খালেক বাড়ি থেকে মুদির দোকানে যাচ্ছিলেন। বাড়ির কাছে মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে আসেন বড় ছেলে তানভীর হাসান।

তখন মাটিতে লুটিয়ে পড়া বাবাকে উদ্ধারের চেষ্টা চালাতেই মৌমাছির ঝাঁক তার ওপরও আক্রমণ করে। এসময় তিনি খালি গায়ে থাকায় মুহূর্তের মধ্যেই পুরো শরীরে মৌমাছি কামড়ায়। একপর্যায়ে তানভীর মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন আগুনের ধোঁয়া তৈরি করে মৌমাছি তাড়িয়ে তাকে উদ্ধার করে। পরে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

সোলায়মান সেলিম আরো বলেন, সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

জানা যায়, তানভীর চলতি বছর শিক্ষাজীবন শেষ করেন। এছাড়া গত ১৩ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।



Our Like Page