November 19, 2026, 10:14 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে শাশুড়ির সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শাশুড়ির সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মিনজু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (৯ এপ্রিল) ভোরে উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমিতা (৩৮) মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের মৃত সমেজ উদ্দিনের মেয়ে।

এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বড় বোন। পরে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানান, মিনজু মিয়া শ্বশুরবাড়ির সম্পত্তির টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন তিনি। পরে সুমিতা মির্জাপুর উপজেলা মহেড়া গ্রামে বোনের বাড়িতে ওঠেন।

শনিবার ভগ্নিপতি আমির হোসেনের মাধ্যমে মোবাইলফোনে মিনজু স্ত্রীকে তার বাড়িতে আসতে বলেন। সুমিতা তার বোন ববিতা ও তার মা হালিমাকে সঙ্গে নিয়ে শনিবার স্বামীর বাড়িতে যান। রোববার ভোরে কথা কাটাকাটির একপর্যায়ে মিনজু মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সুমিতার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন মিনজুকে আটক করে।

সুমিতার মা হালিমা বেগম বলেন, মেয়েকে আমার সামনেই হত্যা করেছে মিনজু। আমার মেয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। জমির ওয়ারিশের সামান্য কিছু টাকার জন্য মিনজু আমার মেয়েকে হত্যা করেছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সুমিতার বোন ববিতা বাদী হয়ে মিনজু ও তার মাসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রধান আসামি মিনজুকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page