September 8, 2026, 10:37 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে স্ত্রীর পরকীয়া প্রেমিক‌কে ডে‌কে নিয়ে হত্যা করে বিলে ভাসিয়ে দিল স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ভূঞ‌াপু‌রে স্ত্রীর পরকীয়া প্রেমিক‌কে ডে‌কে নিয়ে হত‌্যার পর বস্তাব‌ন্দি করে মর‌দেহ বি‌লের পা‌নি‌তে ভা‌সি‌য়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ সে‌প্টেম্বর ) দুপু‌রে উপজেলার ফলদার ঘোনারপাড়া মোইশা বিল থেকে নিহত প্রেমিক জয়নাল আবেদীনের মর‌দেহ (৩০) উদ্ধার ক‌রেছে পু‌লিশ।

জয়নাল আবেদী‌নের বা‌ড়ি গাইবান্ধার গো‌বিন্দগঞ্জ এলাকায়। তি‌নি গাজীপু‌রের কা‌লিয়াকৈর এলাকায় সিএন‌জি চালাতেন।

পরকীয়া প্রেমিকার স্বামী উপ‌জেলার ফলদা ইউনিয়‌নের ঘোনাপাড়া এলাকার মৃত সাইদ আলী ওর‌ফে গ‌ণেশের ছে‌লে জীবনের জবানব‌ন্দি অনুযায়ী ওই বিল থে‌কে জয়নাল আবেদীনের বস্তাব‌ন্দি গ‌লিত মর‌দেহ উদ্ধার করা হয়।

জানা গে‌ছে, ফলদা এলাকার জীব‌নের স্ত্রীর সঙ্গে কা‌লিয়া‌কৈর থাকাকা‌লে সিএন‌জিচালক জয়না‌লের প্রেমের সম্পর্ক গ‌ড়ে ওঠে। প‌রে বিষয়টি স্বামী জীবন জে‌নে যান। স্ত্রীর সঙ্গে কথা ব‌লে গত ৬ সে‌প্টেম্বর জয়নাল‌কে কা‌লিয়া‌কৈর থে‌কে ফলদায় ডে‌কে নি‌য়ে আসেন তিনি। এরপর আর জয়না‌লের খোঁজ না পাওয়ায় তার পরিবার কা‌লিয়া‌কৈর থানায় সাধারণ ডায়েরি ক‌রেন। প‌রে পু‌লিশ তথ‌্যপ্রযু‌ক্তির সহায়তায় ঘটনায় জীব‌নের সং‌শ্লিষ্টতা খুঁজে পে‌লে তা‌কে আটক করা হয়। জীবন হত‌্যাকা‌ণ্ডের কথা স্বীকার ক‌রেন। এরপর তার কথা অনুযায়ী গ্রা‌মের বা‌ড়ি ফলদার ঘোনাপাড়ার বিল থে‌কে জয়না‌লের বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার করা হয়। এ সময় জীবন উপ‌স্থিত ছি‌লেন।

ফলদা ইউনিয়নের ইউপি সদস‌্য আব্দুর রাজ্জাক ব‌লেন, প্রেমের সম্প‌র্কের জের ধ‌রে ওই ব‌্যা‌ক্তি‌কে ডে‌কে এনে হত‌্যার পর মরদেহ বি‌লে ফে‌লে দেওয়া হয়। প‌রে জীব‌নের কথা মতো ভূঞাপুর থানা ও কা‌লিয়া‌কৈর থানা পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে। ত‌বে মর‌দেহটি প‌চে গে‌ছে।

ভূঞাপুর থানা পুলিশের উপপ‌রিদশর্ক (এসআই) কামরুল ইসলাম ব‌লেন, ওই ব‌্য‌ক্তি নি‌খোাঁ‌জের পর এক‌টি সাধারণ ডায়েরি করা হ‌য়ে‌ছিল কা‌লিয়াকৈর থানায়। ‌প্রেমঘ‌টিত কার‌ণে তা‌কে হত‌্যা করা হ‌য়ে‌ছে। প‌রে জীব‌নের কথা অনুযায়ী ফলদার বিল থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। জীবন পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page