October 4, 2026, 7:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর গ্রামের মো. শাহ আলম (৩৪) ও তার স্ত্রী বাসরী খাতুন (২৮)।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকার জনৈক ডা. মোতালেব হোসেনে বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক কারবারি করে আসছিলেন। গোপন খবরে বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (দক্ষিন) ওসি হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গোড়াই বটটেকি এলাকার মদিনা নূরানী মাদরাসা অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের সামনে অবস্থান নেয়। বিকালে ৪টার দিকে সেখান থেকে স্বামী-স্ত্রীকে আটক করে দেহ তল্লাশি করা হয়।

এসময় শাহ আলমের কাছ থেকে ২০০ পিস ও স্ত্রী বাসরী খাতুনের ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মির্জাপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) ওসি হেলাল উদ্দিন পিপিএম সঙ্গে কথা হলে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।



Our Like Page