March 9, 2026, 6:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

টুইটারের গোপন তথ্য ফাঁস করলেই কঠোর ব্যবস্থা : ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এ বছরের অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিতে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। একের পর এক ফাঁস হতে থাকে বিভিন্ন তথ্য। এবার তথ্য ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছেন ইলন মাস্ক।

ইলন তার কর্মীদের জানিয়েছেন, যদি কেউ টুইটারের অভ্যন্তরীন কোনো তথ্য বাইরে প্রকাশ করেন, তাহলে ফাঁসকারীর বিরুদ্ধে মামলা করা হবে। এ বিষয়ে এরই মধ্যে সব কর্মীকে একটি সতর্কতামূলক মেইল পাঠিয়েছেন টুইটারের সিইও।

মেইলে ইলন লেখেন, টুইটারের কয়েকটি গোপন তথ্যফাঁসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমাদেরেই কিছু লোক কোম্পানির নীতির বিরুদ্ধে গিয়ে তথ্য গোপন রাখার চুক্তি ভঙ্গ করছেন।’

‘শেষবারের মতো আপনাদের বলছি, যদি কেউ ইচ্ছা করে আমাদের তথ্য গোপন রাখার চুক্তি ভঙ্গ করেন, তাহলে আপনার বিরুদ্ধে টুইটার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ও ক্ষতিপূরণ দাবি করবে।’

তবে ইলন তার কর্মীদের জানিয়েছেন, যদি কেউ মুখ ফসকে কিছু বলে ফেলেন, তাহলে সমস্যা নেই। তবে গণমাধ্যমকে বিস্তারিত কোনো তথ্য দিলে, প্রয়োজনীয় সব আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি শোনা যায়, টুইটারের সানফ্রান্সিসকোর সদর দপ্তরের ভেতরে কর্মীদের থাকার জন্য জায়গা তৈরি করেছেন ইলন মাস্ক। কাজের চাপে বা অতিরিক্ত কাজ করার জন্য যেসব কর্মী বাড়িতে যেতে পারেন না, তাদের জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে।

এ তথ্য ফাঁস হওয়ার পর, বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। কারণ এতে স্পষ্ট হয়ে ওঠে, কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করাচ্ছেন ইলন মাস্ক।

এ বছরের অক্টোবরে নানা নাটকীয়তার পর টুইটারের মালিকানা কিনে নেন বিশ্বের শীর্ষ ধনি ইলন মাস্ক। তার কর্তৃত্বে যাওয়ার পরপরই প্রতিষ্ঠানটিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ফাঁস হতে থাকে বিভিন্ন গোপন তথ্য। মূলত টুইটারের নিজস্ব কর্মীরাই অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য বাইরে প্রকাশ করে দিতে থাকেন। সূত্র : এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page