April 4, 2026, 3:21 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টেকসই উন্নয়ন সংক্রান্ত মূল্যায়নে বাংলাদেশের র‌্যাংকিংয়ে উন্নতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক (এসডিএনএস)-এর মূল্যায়নে ২০২৩ সালে বাংলাদেশ ১০১তম স্থানে রয়েছে। গত বছর ১৬৩ দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৪, এবছর ১৬৬ দেশের মধ্যে ১০১তম। বাংলাদেশের র‌্যাংকিং প্রতিবেশী দেশ ভারত (১১২) ও পাকিস্তান (১২৮)-এর তুলনায় ভালো।

এসডিএনএস-এর -১৬৬টি দেশ নিয়ে ২০২৩ সালে সর্বশেষ স্বাধীন মূল্যায়নের তথ্য মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকায় প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের বৈশ্বিক ইন্ডেক্স স্কোর হলো ৬৫ দশমিক ৯।

এর আগে সংস্থাটি ২০১৭ সালে প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ  জেফারি ডেভিড  সাচেস- এর নেতৃত্বে ১৫৭টি দেশ নিয়ে প্রথম টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের একটি স্বাধীন মূল্যায়ন করে। ওই মূল্যায়নে তখন টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে বাংলাদেশের র‌্যাংকিং ছিল ১২০ এবং ১০০ এর মধ্যে ইন্ডেক্স স্কোর ছিল ৫৬ দশমিক ২।

এসডিএনএস- এর স্বাধীন মূল্যায়ন রিপোর্টে বলা হয়, কোভিড-১৯ এর অভিঘাতের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ক্রমান্বয়ে ভালো করছে। দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের রোল মডেলে পরিণত করা এবং সঠিক দিকনির্দেশনা ও সব অংশীজনের ঐকান্তিক প্রচেষ্টায় এমডিজি’র মতো এসডিজিতেও সাফল্য আসবে বলে আশা করা যায়। সূত্র: বাসস।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page