October 17, 2026, 6:17 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের নয়া সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা কি সফল হবে ?

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অস্বাভাবিক পরিকল্পনার বিষয়ে মেক্সিকো থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই নথি অনুসারে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করার জন্য স্বরাষ্ট্র সচিবকে অবশ্যই ৩০ দিনের মধ্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পার্সটুডে বলছে, ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকা মহাদেশে নজিরবিহীন এবং এর্মিধ্যে মেক্সিকো থেকে তীব্র দেখানো হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম বলেছেন, ট্রাম্পের পদক্ষেপ সত্ত্বেও গোটা বিশ্ব মেক্সিকো উপসাগরকে মেক্সিকো উপসাগর বলেই চিনবে। তারা (ট্রাম্প) এটিকে আমেরিকা উপসাগর বলছে, কিন্তু আমাদের কাছে এটি এখনও মেক্সিকো উপসাগর এবং সমগ্র বিশ্বের কাছে এটি এখনও মেক্সিকো উপসাগর হিসেবেই পরিচিত।

একই সময়ে গ্রিনল্যান্ডকে কেনার মার্কিন পরিকল্পনার বিষয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মোটে এগডে বলেছেন, ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি তার নিজের ভবিষ্যত নিজেই নির্ধারণ করতে চায় এবং আমেরিকার অংশ হতে চায় না।

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের নির্দেশ, কানাডা, গ্রিনল্যান্ড ও পানামাকে সংযুক্ত করার বিষয়ে ট্রাম্পের অবস্থান থেকে বিশ্বের অন্যান্য দেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত মনোভাব প্রকাশ পেয়েছে যা সুস্পষ্টভাবে আধিপত্যবাদের নির্দশন।

একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী ব্যাপক পরিবর্তন ও অগ্রগতি সত্ত্বেও ১৯ ও ২০ শতকের মতো এখনও আমেরিকা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করছে। তারা এখন অন্য দেশ দখলের প্রকাশ্য ঘোষণা দিচ্ছে। আন্তর্জাতিক আইন এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের এসব কর্মকাণ্ড গোটা বিশ্বকে প্রতিবাদমুখর করে তুলবে এটাই স্বাভাবিক।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page