August 13, 2026, 2:13 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেনও অনিশ্চিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলে তিনি প্রার্থী হবেন কি-না তা নিশ্চিত নয়।
ম্যাসাচুসেটসের ওয়েস্টনে মঙ্গলবার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারীকে বাইডেন বলেন, ট্রাম্প নির্বাচনে অংশ না নিলে আমারটাও নিশ্চিত নয়। কিন্তু তাকে আমরা জিততে দিতে পারি না।
তিনি সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনির বক্তব্যের প্রশংসা করেছেন। লিজ চেনি রোববার সতর্ক করে বলেছেন, দু’বারের অভিশংসিত সাব্কে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হবে।
এছাড়া ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের পাশাপাশি আটলান্টিক ম্যাগাজিন ট্রাম্পের প্রত্যাবর্তনের বিষয়ে সতর্ক করেছে। বাইডেন সে কথাও তুলে ধরেছেন।
এদিকে ওয়াশিংটনে ফিরে আসার পর সাংবাদিকরা আবারো বাইডেনের কাছে জানতে চেয়েছেন ট্রাম্প বিহীন নির্বাচনে তিনি লড়বেন কি-না।
জবাবে বাইডেন বলেছেন, ট্রাম্প নির্বাচনে অংশ নিলে আমাকেও নিতে হবে।
ট্রাম্প যদি নিজেকে প্রত্যাহার করে নেন, তাহলে আপনিও কি তাই করবেন?
বাইডেন বলেন, না, দেখা যাক।
উল্লেখ্য, বাইডেনের বয়স নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এ প্রেক্ষিতে কোন কোন ডেমোক্রেট নতুন প্রার্থীর জন্যে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page