October 4, 2026, 7:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে তক্ষকসহ আটক এক বৃদ্ধকে ৩ মাসের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তক্ষকসহ এ কে এম সিরাজুল ইসলাম ওরফে লুলু (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আগাটলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ কে এম সিরাজুল ইসলাম ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

পরে বিকেলে ওই বৃদ্ধকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা। একই সঙ্গে উদ্ধার তক্ষকটি অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, একটি তক্ষক বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড দেন।

 



Our Like Page