September 21, 2026, 6:59 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁওয়ে বেপরোয়া গতির হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীর মা-বাবা।

রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

নিহতরা হলেন জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হামিদা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমি ও স্ত্রী হামিদা বেগমকে নিয়ে মাসুদুর রহমান মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে হরিহরপুরের মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া আল সালাফিয়্যাহ মাদ্রাসার উদ্দেশে রওনা হন। এ সময় বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রতগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই হামিদা বেগম (৪৫) মারা যান। পরে বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন জানান, বাবা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page