March 28, 2026, 5:12 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জুলফিকার মর্তুজা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঠাকুরগাঁও-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য ও সাবেক এমপি জুলফিকার মর্তুজা চৌধুরী। আসনটিতে ডা. আবদুস সালামকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন জুলফিকার মর্তুজা চৌধুরী।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জুলফিকার মর্তুজা চৌধুরী বলেন, আমি ঠাকুরগাঁও-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি, জেল খেটেছি, অনেক জুলুম-অত্যাচার সহ্য করেছি এবং সাবেক এমপিও ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন না দিয়ে আরেক প্রার্থীকে দিয়েছে। আমি দলের কাছে জানতে চেয়েছিলাম আমাকে কেন মনোনয়ন দেওয়া হবে না? কিন্তু দল আমাকে কিছু বলেনি। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি।

দল বললে মনোনয়ন প্রত্যাহার করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের দুঃসময়ে তাদের সঙ্গে ছিলাম, অনেক ত্যাগ স্বীকার করেছি। তবুও আমাকে কেন মনোনয়ন দেওয়া হলো না এটার সঠিক ব্যাখ্যা দিলে এরপর ভেবে দেখব।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, জুলফিকার মর্তুজা চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তবুও তিনি কেন মনোনয়ন সংগ্রহ করেছেন আমরা জানি না। আমরা তার সঙ্গে আবারও কথা বলব। আমার বিশ্বাস তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page