April 15, 2026, 10:50 am
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলল ইরান শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 
এইমাত্রপাওয়াঃ

ঠেলার নাম বাবাজি ; সুপ্রিম কোর্টের নির্দেশে এক ঘণ্টার মধ্যে হাজির করা হচ্ছে ইমরান খানকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রিমান্ডে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ এই নির্দেশ দেয়। নির্দেশ অনুসারে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করার জন্য পুলিশ লাইন্স থেকে পুলিশ রওনা দেয়। আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতারের বিরোধিতা করে ইমরানের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। জিও নিউজ এ খবর জানিয়েছে।

তিন বিচারপতির বেঞ্চে রয়েছে প্রধান বিচারপতি উমর আতা বান্দিলাল, বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ। তারা স্থানীয় সময় সাড়ে চারটার মধ্যে ইমরান খানকে আদালতে হাজিরের নির্দেশ দেন। তবে ৫ টার ৪০ মিনিট পর্যন্ত তাকে হাজির করা হয়নি বলে জানিয়েছে ডন নিউজ টিভি। খবরে বলা হয়েছে, যেকোনও সময় তাকে নিয়ে পুলিশ আদালতে পৌঁছাতে পারে।

শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেছেন, আজ একটি উপযুক্ত আদেশ দেবে আদালত। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

ডন নিউজ টিভি’র খবর অনুসারে, সর্বোচ্চ আদালতের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‍্যাঞ্জার ও বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে। পিটিআই নিজের কর্মী-সমর্থকদের সুপ্রিম কোর্ট থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

সূত্রকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, ইমরানকে নিয়ে আদালতে হাজির হতে পারে ইসলামাবাদের আইজি ড. আকবর নাসির।

সুপ্রিম কোর্টের শুনানিতে ইমরান খানের আইনজীবী হামিদ খান বলেছেন, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোটে গ্রেফতার-পূর্ব জামিনের আবেদন করতে গিয়েছিলেন। বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। সেখানে র‍্যাঞ্জাররা তার সঙ্গে অসদাচরণ করে এবং গ্রেফতার করে।

প্রধান বিচারপতি বান্দিয়াল আদালতের নথি পর্যালোচনা করে দেখতে পান শুনানির জন্য কোনও সময় নির্ধারণ করা হয়নি। তখন আইনজীবীরা জানান, বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না হলে আদালতে আপিল দাখিলের সুযোগ নেই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page