October 18, 2026, 11:44 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যের কারাগারে অনশনের ফলে ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মী মৃত্যু ঝুঁকিতে

যুক্তরাজ্যের কারাগারে অনশনরত মানবাধিকার কর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাজ্যের কারাগারে থাকা ফিলিস্তিন অ্যাকশন-এর ছয় মানবাধিকার কর্মীর স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। অনশনরত ছয় বন্দি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না এবং তারা মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যকর্মীরা। যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত প্রতিবাদী সংগঠন ফিলিস্তিন অ্যাকশন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ৮০০ জনের বেশি চিকিৎসক, নার্স, থেরাপিস্ট ও কেয়ারগিভার দেশটির বিচারমন্ত্রী ডেভিড ল্যামি কে চিঠি দিয়ে জানিয়েছেন, সমস্যার দ্রুত সমাধান না হলে কোনো অপরাধে দোষী সাব্যস্ত না হয়েই কারাগারে থাকা তরুণ ব্রিটিশ নাগরিকদের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

অনশনরত বন্দিরা হলেন, কেসার জুহরা, আমু গিব, হেবা মুরাইসি, তেউতা হক্সা ও কামরান আহমেদ। তাদের বয়স ২০–৩১ বছরের মধ্যে।

লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরুরি চিকিৎসক ও বিশ্ববিদ্যালয় প্রভাষক জেমস স্মিথ বলেন, সোজা কথা, অনশনকারীরা মারা যাচ্ছেন। তারা সবাই এখন সংকটজনক পর্যায়ে।

চিকিৎসক স্মিথ ব্যাখ্যা করেন, টানা তিন সপ্তাহ অনশনের পর শরীর শক্তির জন্য চর্বি ও অঙ্গ-টিস্যু ভাঙতে শুরু করে। দীর্ঘদিন না খেলে হৃদ্‌পেশি ক্ষয়, কিডনির কার্যকারিতা কমে যাওয়া, শ্বাসপ্রশ্বাসে দুর্বলতা ও হঠাৎ হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটতে পারে।

তাদের বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়েছে, ব্রিস্টলে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস–এর যুক্তরাজ্য শাখা এবং অক্সফোর্ডশায়ারের একটি আরএএফ ঘাঁটিতে ভাঙচুর ও অনুপ্রবেশের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। তবে চুরি ও সহিংস বিশৃঙ্খলার অভিযোগ অস্বীকার করেছেন অনশনরতরা।

চলতি বছরের জুলাইয়ে ফিলিস্তিন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের এ তালিকায় আইএসআইএল (আইএস)–এর মতো সংগঠনও রয়েছে। সংগঠনটির দাবি, যুক্তরাজ্য সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধে পরোক্ষভাবে জড়িত।

অনশনকারীদের দাবির মধ্যে রয়েছে তাৎক্ষণিক জামিন, ন্যায্য বিচার নিশ্চিত করা, ফিলিস্তিন অ্যাকশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এলবিটের সব স্থাপনা বন্ধ।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page