March 14, 2026, 3:40 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

ডলার মুক্ত লেনদেনের লক্ষে তেহরানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সম্মেলন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসিইউ’র শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনে প্রধানত ডলারমুক্ত বাণিজ্য এবং ডলার বাদ দিয়ে অন্য কোন মুদ্রায় লেনদেনের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

এসিইউ সম্মেলনে সংস্থার সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় কিভাবে লেনদেন করা যায় তার সম্ভাব্যতা যাচাই করে দেখবেন।

বেশ কয়েক বছর ধরে ইরানসহ বিশ্বের কয়েকটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় লেনদেনের চেষ্টা করছে। মার্কিন সরকারের নিষেধাজ্ঞার মুখে পড়ার পর এসব দেশ ডলারমুক্ত বাণিজ্যের চিন্তা করছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ও তার মিত্ররা। এ সময় ইরান এবং চীনের বিরুদ্ধেও আমেরিকা বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। এ প্রেক্ষাপটে ইরান, চীন ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলার বাদ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page