May 6, 2026, 9:55 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ডাক সেবা সমৃদ্ধ করতে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাকঘরকে মেইল ডেলিভারি থেকে সার্ভিস ডেলিভারিতে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

একই সঙ্গে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনবান্ধব এবং স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ‘রেগুলেটর থেকে ফেসিলিটেটর’ হিসেবে রূপান্তরে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এসব নির্দেশনা দেন তিনি। এ সময়, ডাক ও টেলিযোগাযোগ সেবা জনবান্ধব ও স্মার্ট বাংলাদেশের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে শতাব্দীর প্রাচীন পোস্ট অফিস অ্যাক্ট ১৮৯৮ এবং টেলিকম অ্যাক্ট ২০১০ এর সংশোধন বিষয়েও পর্যালোচনা করা হয়।

পলক বলেন, দ্য পোস্ট অফিস অ্যাক্ট ১৮৯৮ এর অধীন প্রতিষ্ঠিত ডাক অধিদপ্তরের ওপর জনগণের আস্থা আনতে প্রযুক্তিবান্ধব সময়োপযোগী আইন জরুরি।

এছাড়া কুরিয়ার সার্ভিসকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস এর উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার জন্য বিধান প্রণয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ. কে. এম. আমিরুল ইসলাম এনডিসি, মোহাম্মদ গোলাম সরওয়ার-ই কায়নাত এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন দপ্তর ও সংস্থা সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page