August 16, 2026, 10:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা যাচ্ছেন আজিমের কন্যা ডরিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলকাতার নিউটাউনে সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মাংসের টুকরাগুলো আনোয়ারুল আজীম আনারের কি না তার ডিএনএ টেস্টের জন্য কলকাতা যাবেন তার ছোটকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

তিনি বলেন, উদ্ধারকৃত ‘মাংসের টুকরোগুলো’ ডিএনএ টেস্টে প্রমাণ হতে হবে। প্রমাণ না হওয়া পর্যন্ত আমার পরিবার মেনে নেবে না।

বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে মধুগঞ্জ বাজারের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে ডরিন এ কথা বলেন।

তিনি আরো বলেন, গণমাধ্যমে কলকাতার নিউটাউনে সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধারের খবর জেনে আমি মঙ্গলবার রাতে বাংলাদেশের ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে ফোন ও ম্যাসেজ করি। পরে তিনি ফোন দিয়ে বিস্তারিত জানান।

কলকাতায় তার সঙ্গে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) এম এ রউফ ও তার চাচা যাবেন। আজ বুধবার তারা ঢাকাতে যাবেন, আজ রাতে বা আগামীকাল বৃহস্পতিবার তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন।

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান আনোয়ারুল আজীম। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপরই নিখোঁজ হন তিনি।

বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজীমের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও তিনবারের এই সংসদ সদস্যের খোঁজ পাওয়া যায়নি। এরই মধ্যে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতরেও পাওয়া যায় রক্তের ছাপ। তবে সেখানে তার লাশ মেলেনি।

এদিকে আনোয়ারুল আজীম আনার ভারতে খুন হওয়ার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে তার বন্ধু গোপাল আত্মগোপন করেছেন বলে একাধিক সূত্র জানায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page