March 8, 2026, 8:34 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ডেনমার্কে আবারও পবিত্র কুরআন অবমাননা ;  তীব্র নিন্দা জানালো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেনমার্কে আবারও পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, কুরআন অবমাননার এ ঘটনা তাকফিরি সন্ত্রাসবাদ ও সহিংসতারই একটি ভিন্ন চিত্র।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শুক্রবার (১৪ এপ্রিল) একটি উগ্র ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, একই সময়ে গোষ্ঠীটি তুরস্কের পতাকায়ও অগ্নিসংযোগ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (শনিবার) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে একটি উগ্র গোষ্ঠী পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করার মাধ্যমে ঐশী ধর্ম ইসলামের অবমাননা করার পাশাপাশি বিশ্বের সকল মুসলমানকে বিদ্রূপ করেছে।

তিনি বলেন, শুক্রবার ছিল বিশ্ব কুদস দিবস যেদিন বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষ ইহুদিবাদী সরকারের দখলদারিত্ব থেকে জেরুজালেম আল-কুদসকে মুক্ত করার দাবি জানিয়েছে। কানয়ানি বলেন, অথচ সেদিনই ড্যানিশ গোষ্ঠীটি ইসলাম অবমাননাকর পদক্ষেপ নিয়ে পাশ্চাত্যের কথিত মত প্রকাশের স্বাধীনতার জঘন্যতম রূপটি প্রদর্শন করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, স্বাধীনভাবে বিশ্ব মুসলিমের পবিত্র বিষয়ের অবমাননা তাকফিরি সন্ত্রাসবাদ ও সহিংসতারই ভিন্ন একটি রূপ প্রদর্শন করেছে এবং এর বিরুদ্ধে গোটা বিশ্বের নিন্দাবাদ আসা জরুরি। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ডেনমার্ক সরকারের প্রতি আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page