September 30, 2026, 1:42 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানালেন আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
আজ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. মাহমুদকে সম্বোধন করা এক চিঠিতে শেখ আবদুল্লাহ ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্কের ‘মসৃণ উন্নয়ন’ এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ এবং এই অগ্রগতি অর্জনে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টার কথা তুলে ধরেন।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী ২০২৪ সালকে সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী হিসেবে চিহ্নিত করে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বিশেষকরে খাদ্য নিরাপত্তা এবং ভিসা পদ্ধতি সহজীকরণের ক্ষেত্রে সহযোগিতার নতুন উপায় খুঁজে বের করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
শেখ আবদুল্লাহ লিখেছেন, ‘আমি বিদ্যমান সুসম্পর্ক আরও বাড়াতে ও উন্নত করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।’
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী নতুন ভূমিকায় ড. মাহমুদের সাফল্য কামনা এবং বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি ও কল্যাণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার চিঠির সমাপ্তি টানেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page