October 6, 2026, 11:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ঢাকার কেরানীগঞ্জে ১০ ডাকাত সদস্য গ্রেফাতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মাস্টার ইলিয়াস ,শাহিন, সোহেল, বাবলু, আসাদ, দীপু, মকবুল, রাশেদুল, ওহাব ও সামাদ।

মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শীতের তীব্রতা ও কুয়াশা বাড়ার সাথে সাথে গত কয়েক সপ্তাহে একদল ডাকাত কেরাণীগঞ্জের বিভিন্ন নির্জন এলাকায় ধারাবাহিকভাবে ডাকাতি করে আসছিলো। সশস্ত্র এই ডাকাতদল গভীর রাতে বাড়ীর গ্রিল কেটে ঢুকে পড়ে এবং দেশীয় অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা ও দামী কাপড়-চোপড়, এমনকি টেলিভিশন পর্যন্ত খুলে নিয়ে যায়।
এইসব ডাকাতির ঘটনায় কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চারটি ডাকাতির মামলা রুজু হয়। কেরাণীগঞ্জ সার্কেলের নেতৃত্বে একটি চৌকস তদন্ত দল এসব ডাকাত গ্রেফতারের জন্য কাজ শুরু করে। তদন্ত দল প্রতিটি ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করে ও বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে নিশ্চিত হয় যে, ডাকাত সর্দার মাস্টারের নেতৃত্বে সবগুলো ডাকাতির ঘটনা ঘটেছে।
তদন্ত দল তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত এই ডাকাতচক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে কেরাণীগঞ্জ, সাভার, নারায়নগঞ্জ, মাদারীপুর ও ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলের সরদার ‘মাস্টার’ নামে পরিচিত কুখ্যাত ডাকাত ইলিয়াসসহ (৪৮) আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।



Our Like Page